• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কচুয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক -১

প্রভাত রিপোর্ট / ২৯৬ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, কচুয়া

বাগেরহাটের কচুয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিপন শেখ (৩৫)কে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত শুক্রবার সন্ধায় উপজেলার রঘুদত্তকাঠী এলাকায় এঘটনা ঘটেছে। এরপর স্থানীয়রা অভিযুক্ত রিপন শেখকে কচুয়ার মসনী স্কুলমাঠে এনে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। গ্রেফতার রিপন শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বর্শিবাওয়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে।
শিশুর পিতা উপজেলার মসনী গ্রামের মহিদুল মল্লিক জানান, সন্ধ্যায় কৃষিক্ষেত থেকে আমার ফেরার অপেক্ষায় আমার কন্যা ভুট্টা ক্ষেতের পাশে অবস্থান করছিল। এ সময় রিপন শেখ তার শিশু কন্যাকে ভুট্টা ক্ষেতের মধ্যে মুখ চেপে ধরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। আমার কন্যার চিৎকার ও কান্নার শব্দ শুনে মহিদুল এগিয়ে গেলে অভিযুক্ত রিপন শেখ দৌড়ে পালিয়ে গিয়ে রঘুদত্তকাঠী তার শ্বশুর হাবির শেখের বাড়িতে আশ্রয় নেয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, শুক্রবার রাতে রিপনকে আটক করে থানা খবর দেয়।পুলিশ গিয়ে অভিযুক্ত রিপনকে গ্রেফতার করে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে শনিবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে কচুয়া থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও