• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কিশোরগঞ্জে অষ্টমী স্নানে পূণ্যার্থীর ঢল

প্রভাত রিপোর্ট / ১৩৯ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও অংশ নিয়েছেন এ স্নানোৎসবে। শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত চলে উৎসব। হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা এ অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে ।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা অষ্টমী স্নান পরিদর্শন করেন। এসময় হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পুণ্যার্থীদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। উৎসব উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী, কাচারী মাঠ ও রামপুর বাজারে বসেছে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে।
কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন, প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।
কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নানোৎসব সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার বেশি পুণ্যার্থী এসেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও