• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ডা. জাহেদুল ইসলামের নেতৃত্বে নতুন ভালুকা গড়ার প্রত্যয়

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, ভালুকা

ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ডা. জাহেদুল ইসলাম। দলটির যুগ্ম সদস্য সচিব ও ভালুকার সন্তান ডা. ইসলাম গত ১৬ বছর ধরে অঞ্চলটির উন্নয়ন বঞ্চনা ও ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে আসছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে তিনি একটি সমৃদ্ধ, সুস্থ ও টেকসই ভালুকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তরুণ বয়স থেকেই সামাজিক ন্যায়বিচার ও তরুণদের সমস্যা সমাধানে সক্রিয় ডা. ইসলাম বলেন, “ভালুকার মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে অবহেলার শিকার। আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করে এই বঞ্চনা দূর করা। আধুনিক টেকনিক্যাল প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও যুবকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। প্রতিটি ইউনিয়নে মানসম্মত হাসপাতাল, মাতৃসদন ও কমিউনিটি ক্লিনিকের প্রসার। কৃষকদের জন্য ন্যায্য মূল্য, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। প্লাস্টিক ও পানি দূষণ রোধ, সবুজ বলয় তৈরিসহ টেকসই নগর পরিকল্পনা। ই-গভর্নেন্সের মাধ্যমে সেবা সহজীকরণ, ফ্রিল্যান্সার প্রশিক্ষণ ও প্রযুক্তি খাতের উন্নয়ন।
ডা. জাহেদুল ইসলাম বলেন, স্বচ্ছতা ও জনমতের প্রতিফলনের ওপর “প্রশাসন হবে জনগণের সেবক, দুর্নীতি নয়। তাঁর পরিকল্পনায় টেকসই সড়ক, নিরাপদ পানি ও বিদ্যুৎ সুবিধার প্রসারও উল্লেখযোগ্য। ভালুকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সকলের সমর্থন কামনা করছি। এবারই সময় পরিবর্তনের। জাগ্রত হোক ভালুকার মানুষ, গড়ে উঠুক উন্নয়নের মডেল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও