• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

চাকরি পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে বিডিআর সদস্যদের অবস্থান

প্রভাত রিপোর্ট / ১৯৪ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। রবিবার (৬ এপ্রিল) রাজধানীর জিগাতলায় অবস্থিত পিলখানার বিজিবি ৪নং গেটের সামনে অবস্থান নেন তারা। এদিন সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলা আশপাশের অবস্থা নিয়ে ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বাহলের দাবি জানান।
সরেজমিনে দেখা গেছে, শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিজিবি সদর দফতরে ৪নং গেটের সামনে অবস্থান নিয়েছেন। তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে আসা বিডিআর সদস্য তারেক আজিজ বলেন, বিজিবি হেডকোয়ার্টারের ৪নং গেটের সামনে আমরা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনও বিশৃঙ্খলা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও