• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই: চিফ প্রসিকিউটর

প্রভাত রিপোর্ট / ১৮৯ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলোর যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, অন্তত দুটি মামলার ফরমাল চার্জ এ মাসেই দাখিল করতে পারবো।’রবিবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘হত্যা-গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা ও চানখারপুল গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।’ তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কোনও ষড়যন্ত্র, কোনও স্ক্যান্ডাল ট্রাইব্যুনালের বিচারকাজ থামাতে পারবে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কোনও দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না।’ এর আগে যাত্রাবাড়ীতে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পুলিশের এসি তানজিল ও ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনাল ১৫ জুনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এছাড়াও জুলাইয়ে ফার্মগেটে নাফিজ হত্যা মামলার প্রতিবেদন ৬ জুলাইয়ের মধ্যে চেয়েছেন ট্রাইব্যুনাল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও