• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর ‘অতিরিক্ত আত্মবিশ্বাসে’ হতাশ ভ্যান্স আছি ইরানের পাশে, নিঃশর্তভাবে: অরুন্ধতী রায় ইয়েমেন থেকে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানাল ইসরায়েল ইরান যুদ্ধের এক মাস: মধ্যপ্রাচ্যে ১৩ মার্কিন সেনাসহ নিহত ৩,২১৩ ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিক্ষোভের ডাক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১২ সেনা আহত ক্ষুদ্র ও ছোট আমানতকারীদের আমানতে বড় হচ্ছে দেশের ব্যাংকগুলো হরমুজ প্রণালি বন্ধে স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধের বাজারও অস্থির সব পেট্রলপাম্পে ‘ট্যাগ অফিসার’নিয়োগের সিদ্ধান্ত প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারালো মৌরিতানিয়াকে

বয়সের পার্থক্যে সংসার ভাঙল তারকা দম্পতির

প্রভাত রিপোর্ট / ১৬৯ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : ফের টলিপাড়ায় ভাঙনের সুর। সংসার ভাঙল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর। শনিবার পৃথা নিজেই সেই খবর শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে দেওয়া এক পোস্ট অভিনেত্রী লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ পথে হাঁটলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব। ভালোবেসে একে-অপরের হাত ধরেছিলেন এই জুটি। দুজনের বয়সের পার্থক্য প্রায় ২৫ বছরের। তবুও বয়স বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি দুজনের সম্পর্কে। শোনা যায়, পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব। নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। সেখান থেকেই পরিচয়। এরপরই শুরু হয় নতুন করে পথচলা। পৃথাকে বিয়ের আগে দামিণী বসুকে বিয়ে করেছিলেন সঙ্গে ছিলেন সুদীপ। সেই সংসারে একটি কন্য়া সন্তানও ছিল তার। ২০১৩ সালে দাম্পত্য সম্পর্কে ইতি টানেন এই দম্পতি। এরপর ২০১৫ সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা।
তাদের সেই সংসারে জন্ম নেয় আরও একটি সন্তান। দুই সন্তান নিয়েই চলছিল এই দম্পতির সংসারজীবনের দারুণ সময়। তবে বিয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই সেই সংসারে ছেদ পড়ল। আলাদা হয়ে গেলেন দুজন। কি কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই দম্পতি সেটা অবশ্য স্পষ্ট করেননি দুজনের কেউই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও