• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
হয় ইউক্রেনীয় সেনারা নিজ থেকে সরে যাবে, নাহয় আমরা জোর করে দনবাস দখলে নেব: পুতিন ১২০০ কোটি বছর পুরনো গ্যালাক্সি খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা তারেকের দেশে ফেরার তথ্য নেই; হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো? বিশ্বরাজনীতির মাঠে ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ল পাকিস্তান দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বিশ্বের অন্যতম নিরাপদ গাড়ি অরাস সেনাটে চড়েন পুতিন

বয়সের পার্থক্যে সংসার ভাঙল তারকা দম্পতির

প্রভাত রিপোর্ট / ১১০ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : ফের টলিপাড়ায় ভাঙনের সুর। সংসার ভাঙল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর। শনিবার পৃথা নিজেই সেই খবর শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে দেওয়া এক পোস্ট অভিনেত্রী লেখেন, ‘আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ পথে হাঁটলাম। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব। ভালোবেসে একে-অপরের হাত ধরেছিলেন এই জুটি। দুজনের বয়সের পার্থক্য প্রায় ২৫ বছরের। তবুও বয়স বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি দুজনের সম্পর্কে। শোনা যায়, পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব। নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। সেখান থেকেই পরিচয়। এরপরই শুরু হয় নতুন করে পথচলা। পৃথাকে বিয়ের আগে দামিণী বসুকে বিয়ে করেছিলেন সঙ্গে ছিলেন সুদীপ। সেই সংসারে একটি কন্য়া সন্তানও ছিল তার। ২০১৩ সালে দাম্পত্য সম্পর্কে ইতি টানেন এই দম্পতি। এরপর ২০১৫ সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা।
তাদের সেই সংসারে জন্ম নেয় আরও একটি সন্তান। দুই সন্তান নিয়েই চলছিল এই দম্পতির সংসারজীবনের দারুণ সময়। তবে বিয়ের বয়স ১০ বছর হওয়ার আগেই সেই সংসারে ছেদ পড়ল। আলাদা হয়ে গেলেন দুজন। কি কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই দম্পতি সেটা অবশ্য স্পষ্ট করেননি দুজনের কেউই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও