• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন

প্রভাত রিপোর্ট / ১৮৪ বার
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপূর। তাদের বিচ্ছেদ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এক সময়ে। মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে এক অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘একাকী’ ঘোষণাও করেছেন অভিনেতা। এমনকি অবসাদ নিয়েও খোলাখুলি কথা বলেছেন। অবশ্য মালাইকা এ বিষয়ে মুখ খোলেননি। সম্পর্ক নিয়ে নীরব তিনি। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কান ক্রিকেট তারকা কুমার সাঙ্গকারার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। এই নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তার পাশে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা। এ সময় রাজস্থানের জার্সি গায়ে দেখা যায় নায়িকাকে। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দু’জনে কি প্রেম করছেন? কারণ সাঙ্গাকারার দলের পক্ষ হয়ে গলা ফাঁটাতেও দেখা যায় অভিনেত্রীকে।
যেটা নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। এর মধ্যেই অর্জুনের শেয়ার করা এক পোস্টে নতুন করে জল্পনা শুরু হয়েছে ভক্তদের মাঝে।
অর্জুনের শেয়ার করা সেই পোস্টে লেখা, “কোনও বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হলো, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার উপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমনভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত। অর্জুন বরাবরই নিজের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন। এই পোস্টেও সেই একই বার্তা। যেখানে সবশেষে লেখা রয়েছে, নিজের উপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার উপরও বিশ্বাস রাখুন। এই পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, মালাইকার নতুন প্রেমের খবরেই হয়তো নিজেকে ধৈর্য ধরতে বলছেন অর্জুন।
অন্যদিকে সাঙ্গাকারার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি মালাইকা। সাবেক এই ক্রিকেট তারকাও পুরো বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ। বরং সাঙ্গাকারা বর্তমানে ব্যস্ত রয়েছেন আইপিএলে কোচিংয়ের দায়িত্ব পালনে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও