• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

টক্সিসিটি নিতে পারিনি বলেই ছেড়ে এসেছিলাম: শ্রাবন্তী

প্রভাত রিপোর্ট / ৭২ বার
আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : এই মুহূর্তে বেশ ব্যস্ততায় দিন কাটছে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ছবি ‘হাঙ্গামা ডট কম’। আবার সামনেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘আমার বস’। সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। নন্দিতা কড়া ধাঁচের পরিচালক। তাই শ্রাবন্তী কখনো বকা খেয়েছেন কি না- ভারতের গণমাধ্যমের থেকে পাওয়া এমন প্রশ্নের জবাব হাসিমুখেই দেন নায়িকা। বললেন, ‘না, আমাকে একবারের জন্যও বকা খেতে হয়নি। পরের বার যখন কাজ করব তখন বকা খাব কিনা জানি না। তবে এবার খাইনি। যদিও বকা খেতে আপত্তি নেই শ্রাবন্তীর। বলছিলেন, ‘বকা খাওয়াটাও কিন্তু উচিৎ। তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কী! তবে ভগবানের আশীর্বাদে আমি বকা খাইনি। সেই ছোট্ট থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রাবন্তী। সেটে পরিচালকই বস! এরকম টক্সিক বস অর্থাৎ পরিচালক পেয়েছেন কখনো- এই প্রশ্নেরও উত্তর দিলেন শ্রাবন্তী। লুকিয়ে রাখলেন না শ্রাবন্তী। তার উত্তর, ‘হ্যাঁ পেয়েছি। এনওসি দিয়ে বেরিয়েও এসেছি। আসলে আমি টক্সিসিটি নিতে পারি না। সেই কারণেই ছেড়ে বেরিয়ে আসি। তবে কে সেই পরিচালক তা স্পষ্ট করেননি শ্রাবন্তী। শুধু জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও