• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

মরক্কোয় রোনালদোর হোটেলে আগুন

প্রভাত রিপোর্ট / ৯৫ বার
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: ফুটবলের বাইরে অন্যান্য জগতেও সাবলীল বিচরণ ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যবসায়ী হিসেবেও এরই মধ্যে বেশ খ্যাতি জুটেছে তাঁর। নানা ধরনের ব্যবসার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রোনালদোর হোটেল ব্যবসাও আছে। বিভিন্ন সময় বিলাসবহুল হোটেল ব্যবসার কারণে সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। সম্প্রতি আরও একবার হোটেল ব্যবসার কারণে সংবাদের শিরোনাম হলেন রোনালদো। যদিও কারণটা একেবারে ভিন্ন। এবার রোনালদো শিরোনামে এসেছেন মূলত তাঁর মালিকানাধীন হোটেলে আগুন লাগায়। গত শনিবার মরক্কোর মারাকেশে রোনালদোর হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ সংবাদপত্র আ বোলা। তবে অগ্নিনির্বাপণ দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেও জানিয়েছে তারা।
এদিকে মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুন লাগাটির ঘটনাটি খুব বেশি বড় ছিল না। পাশাপাশি হোটেলের কর্মকর্তা-কর্মচারী এবং ইমার্জেন্সি দলও বেশ ত্বরিত প্রতিক্রিয়া দেখিয়েছে। যে কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে এবং অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়াও থামানো গেছে। তা ছাড়া এই আগুন দুর্ঘটনায় শারীরিকভাবে কেউ ক্ষতিগ্রস্তও হয়নি।
মারাকেশে রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয় ২০১৯ সালে। দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুলসহ এই হোটেলে সব মিলিয়ে কক্ষ সংখ্যা ১৬৮টি। তবে পেস্তানা সিআর সেভেন ব্র্যান্ডের এটিই একমাত্র হোটেল নয়। লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গা এই হোটেলের শাখা আছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও