• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

চীনে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

প্রভাত রিপোর্ট / ১৭৫ বার
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: চীনে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরে অগ্নিকাণ্ড ও প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, বুধবার চীনের উত্তরাঞ্চলে একটি নার্সিংহোমে আগুন লেগে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ৮ এপ্রিল স্থানীয় সময় রাত ৯টায় হেবেই প্রদেশের চেংদে শহরে আগুন লাগার এই ঘটনা ঘটে। নার্সিংহোমের বাকিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তাদেন সংখ্যা ঠিক কত তা উল্লেখ করেনি সিনহুয়া। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করতে বিশেষজ্ঞরা নার্সিংহোমে গেছেন বলে চীনা এই সংবাদ সংস্থাটি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও