• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

কালীগঞ্জে পরিবহন কাউন্টারে সড়ক পথেই বিমানের ভাড়া আদায়

প্রভাত রিপোর্ট / ১৬৮ বার
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নুরুল ফেরদৌস, লালমনিরহাট: লালমনিরহাট কালীগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর শেষ হলেও বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। অনেক পরিবহন কাউন্টার সড়ক পথেই যেন ‘বিমানের ভাড়া’ আদায় করছে। এই অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার কঠোর অবস্থানে নেমেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এসময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও টিকেট কাউন্টারে এই অভিযান চালানো হয়। ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বাড়ায় নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাচ্ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিযানকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জাকিয়া সুলতানা দেখতে পান, বেশ কয়েকটি বাস কাউন্টার সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করছে না এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন দূরপাল্লার রুটের টিকিটের দাম স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি চাওয়া হচ্ছে বলে অনেক যাত্রীরা ইউএনও’র কাছে অভিযোগ করেন।তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে কয়েকটি পরিবহন কাউন্টারকে জরিমানা করা হয়।
এছাড়াও সকল কাউন্টারকে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা এবং সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেন ইউএনও জাকিয়া সুলতানা।
ইউএনও জাকিয়া সুলতানা বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় এবং ন্যায্য ভাড়ায় টিকিট কেটে তারা যেন ঢাকায় ফিরতে পারে, তা নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এই অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তারা আশা করছেন, নিয়মিত নজরদারির ফলে পরিবহন মালিক ও শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায়ে সংযত হবেন এবং তাদের ঈদযাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও