• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ট্রাম্পের পাল্টা শুল্কে বাংলাদেশের প্রবৃদ্ধিতেও চাপ দেখছে এডিবি

প্রভাত রিপোর্ট / ১২৯ বার
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে। এর প্রতিক্রিয়ায় বুধবার (৯ এপ্রিল) সকালেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে চীনের ওপর আরোপিত ১০৪ শতাংশ শুল্কের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ফলে এক দিনে বেশিরভাগ সূচকই বড় ধরনের ধসের মুখে পড়ে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ শুধু চীন নয়, গোটা এশিয়ার রফতানি নির্ভর অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এর প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য দেশের পুঁজিবাজারেও। এদিকে, একই দিনে প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ। তবে এই পূর্বাভাস দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হওয়ার আগেই। বুধবার (৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে এডিবির ঢাকা কার্যালয়ের অর্থনীতিবিদ চন্দন সাপকোটা বলেন, ‘যদি ট্রাম্পের পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়, তাহলে তা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তৈরি হবে বড় ধরনের অনিশ্চয়তা।’ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি হতে পারে ১০ দশমিক ২ শতাংশ। এর পেছনে বৈশ্বিক বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং মুদ্রা মানের চাপকে দায়ী করেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির ফলে রফতানি বাজারে প্রতিযোগিতা বাড়বে। এতে বাংলাদেশসহ উন্নয়নশীল অর্থনীতিগুলোকে নতুন কৌশল নিতে হবে টিকে থাকার জন্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও