• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
মবের শহরে পরিণত হয়েছে দেশ, বিচারহীনতায় বাড়ছে গণপিটুনি : রুমিন ফারহানা পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার : মাহদী আমিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী অনলাইনে ভুয়া তথ্য ও চরিত্রহনন রোধে কার্যকর উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী গুমের সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি রিজভীর বিগত সরকারগুলো কোনো ভ্যাকসিন রেখে যায়নি: স্বাস্থ্যমন্ত্রী যানজট, গরম আর জ্বালানি সংকটের মধ্যেও স্বস্তির প্রতীক মেট্রোরেল তীব্র গরম ও লোডশেডিংয়ে ভোগান্তিতে পরীক্ষার্থীরা জ্বালানি সংকটে মোটরসাইকেল ও গাড়ি বিক্রিতে ধস বিশ্বকাপের আর বাকি ৫১ দিন: রেড ডেভিলদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী

প্রভাত রিপোর্ট / ১৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, টেকনাফ: প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের নীল বনিয়াতে এ ঘটনা ঘটে। এর আগে সকালে এসএসসির পরীক্ষা অংশ নিতে শিক্ষার্থীরা সব প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়। পরে তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠে প্রবেশপত্রের জন্য গেলে প্রধান শিক্ষক মো. ইউনুস প্রবেশপত্র দিতে পারেননি।
তখন কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। পরে বিষয়টি তাদের অভিভাবকদের জানালে স্থানীয়রা এসে সেখানে বিক্ষোভ করেন। বিদ্যালয়ে হামলার চেষ্টা হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ১৩ শিক্ষার্থীর মধ্যে ১০ জন মেয়ে ও তিনজন ছেলে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা প্রশাসকসহ চট্টগ্রাম বোর্ডকে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও