• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণা, সতর্ক করলো মন্ত্রণালয়

প্রভাত রিপোর্ট / ১৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: নিয়োগ, পদায়ন, বদলির ক্ষেত্রে ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার সই জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ, পদায়ন বা বদলি সংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। যে কোনও নিয়োগ, পদায়ন বা বদলির প্রজ্ঞাপনের বিষয়ে যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও