• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

ছবি মুক্তির পর নেপো কিড বলে কটাক্ষ ইব্রাহিমকে

প্রভাত রিপোর্ট / ১০৭ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : বলিউডের নবাব সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের পাশে দাঁড়িয়েছেন তার ফুফু সোহা আলি খান। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ইব্রাহিম ও খুশি কাপুর অভিনীত নাদানিয়া ছবিটি। এই ছবির হাত ধরেই রূপালি দুনিয়ায় পা রেখেছেন ইব্রাহিম। ছবি মুক্তির পরই সমালোচক নেটিজেনদের কটাক্ষের কারণে ভেঙে পড়েছেন ইব্রাহিম। অধিকাংশই অভিনেতাকে নেপো কিড বলে ব্যঙ্গ করেছেন। পরিবারিক পরিচিতির কারণে বলিপাড়ায় কাজ পেয়েছেন ইব্রাহিম এমন কটাক্ষও অনেকে করেছেন। একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন সারা আলি খানের ভাই। কিন্তু সব কটূক্তি, অভিযোগের বিরুদ্ধে নিরুত্তর থেকেছেন অভিনেতা। এবার তার হয়ে মুখ খুলেছেন ফুফু সোহা আলি খান। ভাইয়ের ছেলেকে শুধুমাত্র কাজে মন দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, বলিউড ইন্ডস্ট্রিতে কাজ করার ও টিকে থাকার প্রধান মন্ত্রই হল, তোমার চামড়া মোটা হতে হবে। সব সমালোচনা হজম করতে হবে, নয়তো সব কমেন্ট পড়া বন্ধ করে দাও। তার কথায়, কিন্তু আমার মনে হয় কখনও কখনও কমেন্ট গুলো পড়া উচিত। কাজের সমালোচনা না হলে সেই কাজের কোনও অর্থ নেই। তবে সব সমলোচনা সহ্য করে নিজের কাজে মন দেয়াই বুদ্ধিমানের কাজ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও