• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
৯৬ ঘণ্টা বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি চট্টগ্রাম বন্দরে ধর্মঘট, ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮ শতাংশ অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

ডলি সায়ন্তনীর সহশিল্পী হলেন তারই তিন কন্যা

প্রভাত রিপোর্ট / ১০০ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর একটি গানে সহশিল্পী হলেন তারই তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজা। মা ও মেয়ে মিলিয়ে চার শিল্পী গাইলেন ‘পারি না ভুলতে তোকে’ শিরোনামের গান। এসকে দ্বীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। মা ও কন্যাদের মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ডলির ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হয়েছে। তিন কন্যাকে নিয়ে গাওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘সংগীত বলয়ের মাঝেই আমার তিন মেয়ের বেড়ে ওঠা। গানের চর্চাও ধরে রেখেছে ওরা। তারপরও কখনও ভাবিনি, আমার কোনও গানে ওদের সহশিল্পী হিসেবে পাবো। মূলত আমার স্বামী ফাইজান খান পরামর্শ দিয়েছিল মেয়েদের সঙ্গে গান গাওয়ার। বলেছিল, আমরা একসঙ্গে গাইলে দারুণ কিছু হবে। তার পরিকল্পনা মূলত একসঙ্গে গান গাওয়া শুরু। গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলে মনে করি।’
এদিকে ‘পারি না ভুলতে তোকে’ প্রকাশের ১১ দিন আগে ৩০ মার্চ তিন কন্যাকে নিয়ে প্রকাশ হয় ডলির জনপ্রিয় একটি গানের রিমেক ভার্সন। নাম ‘কত রাত’।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও