• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

রমনায় নেচে-গেয়ে ফুল বিজু উৎসব উদযাপন

প্রভাত রিপোর্ট / ১৫৬ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর রমনা পার্কে নেচে-গেয়ে ‘ফুল বিজু’ উৎসব উদযাপন করেছেন পাহাড়ি জাতিগোষ্ঠীর ১৩টি সম্প্রদায়ের লোকেরা। শনিবার (১২ এপ্রিল) সকালে রমনা পার্কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসব আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ওয়েলফেয়ার সোসাইটি।
নববর্ষ উপলক্ষে প্রতি বছর এই উৎসব আয়োজন করেন পাহাড়িরা। চাকমা, মারমা, ত্রিপুরা, লুসাই, তংচঙ্গা, খেয়াং, খুসি, বনযোগি, ম্রোং, মাংকো, বম, মুরং, খিয়াং সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব এটি। এদিন সকালে উৎসব উপলক্ষে একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
র‌্যালি শেষে রমনা পার্কের লেকে ফুল দিয়ে পূজা করেন তারা। এরপর পানি ছিটিয়ে নেচে-গেয়ে তরুণ-তরুণীরা মেতে ওঠেন উৎসবের আনন্দে।
অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য নিকোলাস চাকমা বলেন, প্রতি বছর নববর্ষ উপলক্ষে আমরা ১৩টি পাহাড়ি জনগোষ্ঠী তিন দিনের উৎসব আয়োজন করি। আজ ছিল ফুল বিজু উৎসব। এদিন আমরা নতুন বছরের জন্য নদীতে ফুল দিয়ে পুজো করি। এরপর পানি ছিটিয়ে আনন্দ করি। আগামীকাল আমাদের মূল বিজু উৎসব হবে। তৃতীয় দিনের গজ্যাপজ্যার মাধ্যমে শেষ হবে এ আয়োজন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও