• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সংগীতশিল্পী অনন্যা ল্যাম্বরগিনি উপহার দিলেন বন্ধু জাহ্নবীকে

প্রভাত রিপোর্ট / ১০৬ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : ভারতীয় সংগীতশিল্পী অনন্যা বিড়লা। ভারতজুড়ে বেশ পরিচিতি রয়েছে তার। এই শিল্পীর প্রিয় বান্ধবী আবার অভিনেত্রী জাহ্নবী কাপুর। সেই জাহ্নবীকেই সারপ্রাইজ দিলেন অনন্যা! উপহারটিও ছিল কোটি টাকার। অবশ্যই সাধারণদের মতো উপহার নয় এটি। শুধু তাই নয়, সুদূর ইতালি থেকে এসেছে এই উপহার। বেগুনি রঙের এক ল্যাম্বরগিনি উপহার দিয়েছেন অনন্যা। তাতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। রয়েছে ৮.৪ ইঞ্চির টাচস্ক্রিন সিস্টেম। রয়েছে সেন্টার কনসোলও।
ইতালির ডিজাইনে নির্মিত এই গাড়ির ভারতে সংখ্যা হাতে গোনা। প্রিয় বান্ধবীকে সারপ্রাইজ দিতে এমনই এক উপহার পাঠিয়েছেন অনন্যা! সঙ্গে পাঠিয়েছেন এক উপহার বাক্সও। তাতে লেখা, ‘ভালোবাসা সহ, অনন্যা বিড়লা’। এ খবর নেটিজেনদের কাছে পৌঁছাতে বেশি সময় লাগেনি। হাসিতে ফেটে পড়েছেন তারা। বলছেন, ‘ইশ, এমন বন্ধু যদি আমাদেরও থাকত।’
গাড়ির প্রতি বরাবরই তীব্র আকর্ষণ রয়েছে জাহ্নবীর। তার গাড়ির তালিকায় রয়েছে টয়োটা লেক্সাস, যার দাম আড়াই কোটি। রয়েছে মার্সেডিজ, দাম ওই ৬৮ লাখের মতো। রয়েছে একটি বিএম ডব্লিউও। এবার তালিকায় যুক্ত হল ল্যাম্বারগিনি, সৌজন্যে বেস্ট ফ্রেন্ড।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও