• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

সিনেমার বাজেটের অর্ধেকই নিয়ে নিলেন সানি দেওল

প্রভাত রিপোর্ট / ১৭৪ বার
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : বলিউডের নব্বই দশকের অ্যাকশন তারকা সানি দেওলকে যেন আগের মতো দেখাই যাচ্ছিল না। নিয়মিত ছবি করলেও তা দর্শকের মন জয় করছিল না বলা যায়। কিন্তু ‘গদার টু’তে কাজ করে ফিরে আসেন ট্র্যাকে। এরপর থেকেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন নায়ক। গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানির নতুন সিনেমা ‘জাট’। মুক্তির আগে ট্রেলারও প্রশংসিত হয়েছে বেশ। তাই তো দর্শকও আশায় রয়েছেন, এই সিনেমার মাধ্যমে একটা হিট ছবি উপহার দিতে যাচ্ছেন সানি। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সানির এই নতুন সিনেমার বাজেট ১০০ কোটি। শুধু তাই নয়, এ ছবির জন্য সানি নিজেই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক। এর আগে তিনি ‘গদার টু’ ছবির জন্য পারিশ্রমিক পেয়েছিলেন আট কোটি রুপি। অর্থাৎ মাত্র বছর দুইয়ের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি। এদিকে সানি দেওলের ‘জাট’ বক্স অফিসে নিজের মোমেন্টাম ধরে রেখেছে। মুক্তির পরই সালমানের ‘সিকান্দার’-কে কঠিন প্রতিযোগিতায়ে ঠেলে দিয়েছে সানির এই ছবিটি। স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী ‘জাট’ মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও