• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

বডি ক্যাম নিয়ে নামবেন রেফারিরা, ক্লাব বিশ্বকাপে ফিফার চমক

প্রভাত রিপোর্ট / ১৫৫ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: ৩২ দল নিয়ে এক মাসের টুর্নামেন্ট—২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপটা অন্য রকমই। প্রথমবারের মতো ‘পূর্ণাঙ্গ’ এক টুর্নামেন্টে রূপ নেওয়া সেই বিশ্বকাপে অনেক নতুন কিছুই পরিচয় করিয়ে দিচ্ছে ফিফা। সেই নতুনের একটি রেফারিদের শরীরে ভিডিও ক্যামেরা বা বডি ক্যামের সংযুক্তি। যার অর্থ, ‘রেফারির চোখে’ও খেলা দেখার সুযোগ পাবেন দর্শকেরা। গতকাল ক্লাব বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতে গিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য মোট ১১৭ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। তাঁদের মধ্যে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল বা ভিএআর রেফারি। মোট ৪১টি দেশের ম্যাচ অফিশিয়াল ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন ১৪ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে। শুধু রেফারিদের বডি ক্যামেরাই নয়, ক্লাব বিশ্বকাপে আরও একটি বড় পরিবর্তনও নিয়ে আসছে ফিফা। ক্লাব বিশ্বকাপে গোলকিপাররা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে কর্নার কিক পাবে প্রতিপক্ষ দল। এখন এ নিয়মে প্রতিপক্ষকে ইনডিরেক্ট ফ্রি–‍কিক দেয়া হয়ে থাকে।
ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানালেন মূলত (টিভি/অনলাইন) দর্শকের কথা চিন্তা করেই বডি ক্যাম আনছেন তাঁরা, ‘আমরা মনে করি, এতে দর্শক খেলাটি দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। পর্দায় এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তাঁরা দেখবেন, যা তাঁরা আগে কখনো দেখার সুযোগ পাননি। রেফারিদের প্রশিক্ষণেও কাজে লাগবে এটি। তাঁরা কীভাবে কাজ করেন সেটিও বুঝতে পারা যাবে। রেফারি কী দেখছেন, সেটির গুরুত্ব কম নয়। যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের ফাইনাল ১৩ জুলাই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও