• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

মারা গেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী গুলশান আরা

প্রভাত রিপোর্ট / ১৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে মৃত্যুর খবরটি দেওয়া হয়। আজ মঙ্গলবাল সকাল পৌনে সাতটায় অভিনেত্রী মারা যান। প্রথম আলোকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মেয়ে জাকিয়া রেজওয়ানা। মৃত্যু কালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জাকিয়া রেজওয়ানা বলেন, ‘গত চার দিন ধরে মা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কাল রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে গুলশান আরা আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর মেয়ে। গুলশান আরা আহমেদের ফেসবুক আইডি থেকে আজ মাঝরাতে লেখা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’ পরে শোনা যায় মৃত্যুর খবর, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাঁকে। ভোরে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।
গুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান। এ ছাড়া মাছরাঙা টেলিভিশনের ধারাবাহিক ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও