• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি

প্রভাত রিপোর্ট / ১২৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাওয়ি গতকাল সোমবার মারা গেছেন। তাঁর পরিবার ও চিকিৎসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বাদাওয়ি ২০০৩ সালে মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলে তাঁর স্থলাভিষিক্ত হন বাদাওয়ি। সাবেক এই প্রধানমন্ত্রী গতকাল স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান। তাঁর জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি মৃত্যুর কারণ উল্লেখ করেননি।
ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, বাদাবি গত রোববার শ্বাসকষ্টে ভোগার পর হাসপাতালে ভর্তি হন এবং তৎক্ষণাৎ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সংস্থাটি জানায়, ‘সব ধরনের চেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। এ সময় তাঁর পরিবার পরিজনেরা তাঁকে ঘিরে ছিলেন।’
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বাদাওয়ি দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। তিনি এমন একটি মধ্যপন্থী ইসলামি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ধর্মীয় মৌলবাদ নয় বরং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব দিত। তবে তিনি জ্বালানি ভর্তুকি পর্যালোচনার কারণে জনসাধারণের সমালোচনার মুখে পড়েন। এর ফলে তেলের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। বাদাওয়ি ২০০৯ সালে পদত্যাগ করেন। এক বছর পর নির্বাচনে তৎকালীন শাসক জোট বারিসান ন্যাশনাল মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে। তাঁর পরে প্রধানমন্ত্রী হন নাজিব রাজাক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও