• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

ডন থ্রি’তে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা শর্বরী

প্রভাত রিপোর্ট / ৩৭৫ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন: ডন ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে নায়কের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। ছবির নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অনেকের নামও শোনা যাচ্ছিল। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন থ্রি’তে। শর্বরীর কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘মুনিয়া’ ও ‘আলফার’ পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম। গতবছর থেকে সময়টা এককথায় দারুণ যাচ্ছে শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর হট সিজলিং অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ কিংবা সাম্প্রতিক ছবি ‘বেদা’য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে। এই তিন ছবি বলিপাড়ায় পরিচিতি দিয়েছে শর্বরীকে। ২০২৫-এ মুক্তি পাবে তার আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এবার আরও বড় চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। ‘ডন ৩’ ছবিতে তার অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন অভিনেত্রীকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও