• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সাউথইস্ট ব্যাংক-১০ম সাইজিউর প্রযুক্তি কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

প্রভাত রিপোর্ট / ২৫৯ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ১২ এপ্রিল ২০২৫, শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত ১০ম SyZure প্রযুক্তি কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট হলো দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের (ব্যাংক, এনবিএফআই, ফার্মাসিউটিক্যাল, বাইং হাউস, ফিনটেক, আইটি কোম্পানি, এনজিও ও কর্পোরেট হাউস) মধ্যে সংগঠিত একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট যেখানে প্রত্যেক টিমের খেলোয়াড়দের মধ্যে অর্ধেকই আইটি অফিসার থাকে। ২০১২ সাল থেকে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড নামক প্রতিষ্ঠান এই প্রযুক্তি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে আসছে। SyZure ক্লাউড সার্ভিসেস ছিল ১০ম প্রযুক্তি কাপের টাইটেল স্পন্সর।
১৬ টি দলের অংশগ্রহণে নক আউট ভিত্তিক প্রতিযোগিতায় পুরো টুর্নামেন্ট জুড়ে, ব্যাংকের আইটি বিভাগ এবং কার্ড বিভাগ এর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাউথইস্ট ব্যাংক দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা এবং দলীয় সমন্বয় প্রদর্শন করে অপরাজিত থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় লাভ করে এবং গ্র্যান্ড ফাইনালে, সার্বিক দলীয় নৈপুণ্য প্রদর্শণ করে শিরোপা অর্জন করে।
গ্র্যান্ড ফাইনালে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান জনাব মোঃ আবদুস সাবুর খান, ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন-চার্জ জনাব কাজী মোঃ এহসানুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড সি এস আর ডিভিশনের প্রধান জনাব মোঃ মুসফিকুর রহমান এর উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়া, সাউথইস্ট ব্যাংক পিএলসি. – এর আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মীরা পুরো টুর্নামেন্ট জুড়ে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহিত করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও