• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

সান সিরোয় রোমাঞ্চকর ড্রয়ে ইন্টারের হাসি

প্রভাত রিপোর্ট / ১৬৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস : আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়েছিল ইন্টার মিলান। নিজেদের মাঠ সান সিরোতে ইন্টারকে গতকাল তাই ড্র করলেই চলত। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র–ই হয়েছে। প্রথমার্ধ গোল বন্ধ্যাত্বে কাটলেও দ্বিতীয়ার্ধ ছিল রোমাঞ্চে ঠাসা। ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচের গোল ৪টি হয়েছে বিরতির পর ২৪ মিনিটের ব্যবধানে। এতে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে গেছে ইতালিয়ান ক্লাব ইন্টার। জার্মানির সফলতম ক্লাব বায়ার্নকে মাঠ ছাড়তে হয়েছে বিদায়ের বেদনা নিয়ে। চ্যাম্পিয়নস লিগের তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাকে। যদিও কয়েক মিনিটের জন্য ঘুরে দাঁড়ানোর দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বায়ার্ন। ৫২ মিনিটে ইংলিশ তারকা হ্যারি কেইন গোল করলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বাভারিয়ানরা। কিন্তু ৫৮ মিনিটে লাওতারো মার্তিনেজ গোল করলে আবারও দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ইন্টার মিলান। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার গত সপ্তাহে বায়ার্নের মাঠেও গোল করেছিলেন। ৩ মিনিট পর ইন্টারের হয়ে আরেক গোল করে বায়ার্নের হতাশা বাড়িয়ে তোলেন বায়ার্নেরই সাবেক ডিফেন্ডার বেঞ্জামিন পাভার। ইন্টারের জার্সিতে এটিই তাঁর প্রথম গোল। কর্নার থেকে ভেসে আসা বল হেডে জালে জড়ান তিনি।
সাধারণত সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলে গোলদাতাকে উদ্যাপন করতে দেখা যায় না। কিন্তু ইন্টারের হয়ে মূল্যবান গোলটি করে বুনো উদ্যাপনই করেছেন পাভার। ৭৬ মিনিটে আরেক ইংলিশ ফুটবলার এরিক ডায়ার ম্যাচে সমতা এনে বায়ার্নের সেমিফাইনালে খেলার কিঞ্চিৎ সম্ভাবনা তৈরি করেন। কিন্তু ওই পর্যন্তই। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিলান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও