• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

১৬ দিনে ২ কোটি ৬ লাখ টাকা করল জংলি

প্রভাত রিপোর্ট / ১১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : এবারের ঈদে প্রেক্ষাগৃহে যে ৬টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম সিয়াম আহমেদের জংলি। এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ‘জংলি’র শো হাউজফুল যাচ্ছে। যদিও বরবাদ ও দাগির কারণে জংলির শো-এর পরিমাণ কম ছিল। তবুও দর্শকের কাছ থেকে সিনেমাটি ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে। যে কারণে ঈদের তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে এখনও জংলি দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। এমন অবস্থায় মুক্তির ১৬ দিনে জংলি কত আয় করেছে, সেই তথ্য দিয়েছেন সিনেমার পরিচালক এম রাহিম। বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা জানিয়েছেন, জংলির গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) ২ কোটি ৬ লাখ টাকা। রহিম তার স্ট্যাটাসে জানান, পরিবারের সবাই একসাথে হাসছে, একসাথে কাঁদছে বাংলা সিনেমা দেখে, জংলি দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হবো। এরপর সিনেমার আয়ের পরিমাণ জানিয়ে তিনি বলেছেন, জংলির ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন ২ কোটি ৬ লাখ টাকা প্রায়। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক।
জানা গেছে, জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে সিয়ামকে সেই চিরায়ত চকলেট বয় লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। পর্দায় এবার তিনি পাশের বাড়ির ছেলে নন; বরং বখে যাওয়া এক জংলি। পর্দায় তিনি সত্যিই জংলি হয়ে উঠেছিলেন। এ সিনেমাতে সিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে গেছে ছোট্ট নৈঋতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জংলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা। অত:পর সিয়াম সত্যিই সত্যিই তার বাবা হয়ে উঠেন। উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের এই ছবিতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও দীঘি। আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও