• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি

প্রভাত রিপোর্ট / ২২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস : বুরুশিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলার প্রাণান্ত চেষ্টার কথা হয়ত অনেকগুলো দিনই মনে রাখবে ফুটবল দুনিয়া। দুই দলই ঘরের মাঠে খেলেছিল অসাধারণ ফুটবল। কিন্তু, কোয়ার্টার ফাইনাল পেরুবার জন্য যথেষ্ট ছিল না সেটা। কোয়ার্টার ফাইনালে তাদের সরিয়ে আগেই সেমির টিকিট কেটেছিল বার্সেলোনা এবং পিএসজি। এবারে তাদের সঙ্গী হলো আর্সেনাল এবং ইন্টার মিলান। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কামব্যাকের স্বপ্ন নষ্ট করে চ্যাম্পিয়ন্স লিগে ১৬ বছর পর সেমি নিশ্চিত করেছে আর্সেনাল। আর সান সিরোতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলের ড্র ইন্টার মিলানকে নিয়ে গিয়েছে শেষ চারে। বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান এই চার দল থাকছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে চার লিগ থেকেই প্রতিনিধিত্ব থাকছে সেমি ফাইনালে। যেখানে পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে আর বার্সেলোনা মুখোমুখি হবে ইন্টার মিলানের। সেমির দুই লাইনআপের মধ্যে বার্সা-ইন্টারের দ্বৈরথ আগেও দেখা গিয়েছে। ২০১০ সালে সেমিফাইনালেই ইন্টারের মুখোমুখি হয় বার্সা। সেবার হোসে মরিনিওর ইন্টার মিলান ৩-২ অ্যাগ্রিগেটে থামিয়ে দেয় পেপ গার্দিওলার বার্সাকে। ইন্টারের সেবারের অপ্রতিরোধ্য যাত্রার সুবাদে রিয়াল নিজেদের ডেরায় নিয়ে আসে মরিনিয়ো। যেটা পরবর্তীতে আধুনিক ফুটবলের গতিপথ পুরোপুরি বদলে দেয় গার্দিওলা-মরিনিও দ্বৈরথের মাধ্যমে। সেই দলের এখন আর কেউ না থাকলেও পুরাতন উত্তাপ নতুন করে নিশ্চিতভাবেই জ্বালানির যোগান দেবে বার্সেলোনাকে। সেইসঙ্গে ১০ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে না পারার যন্ত্রণাও ব্লু-গ্রানাদের সঙ্গী।
আর্সেনাল চলতি আসরে সবচেয়ে বড় পরীক্ষাটা দিয়েই ফেলেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। ৫-১ অ্যাগ্রিগেটে হারিয়ে গানার্সরা জায়গা করে নিয়েছে শেষ চারে। ঘরোয়া লিগে নিয়মিত হোঁচট খেলেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণভাবেই ছুটছে মিকেল আর্তেতার শিষ্যরা। আর তাদের প্রতিপক্ষ পিএসজি তো এরইমাঝে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে। পিএসজি অবশ্য এই নিয়ে টানা তিন পর্বেই খেলবে ইংল্যান্ডে গিয়ে। রাউন্ড অব সিক্সটিনে প্রতিপক্ষ ছিল লিভারপুল। কোয়ার্টার ফাইনালে খেলেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আর সেমিফাইনালে তাদের খেলতে হবে আর্সেনালের বিপক্ষে।
সেমির প্রথম লেগ: ইন্টার মিলান বনাম বার্সেলোনা (২৯ এপ্রিল, রাত ১:০০ টা) আর্সেনাল বনাম পিএসজি (৩০ এপ্রিল, রাত ১:০০ টা)।
দ্বিতীয় লেগ: বার্সেলোনা বনাম ইন্টার মিলান (৬ মে, রাত ১:০০ টা) পিএসজি বনাম আর্সেনাল (৭ মে, রাত ১:০০ টা)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও