• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

নির্বাচনের দেখা নেই, জনগণ সুখে নেই: ফারুক

প্রভাত রিপোর্ট / ২২৮ বার
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আসলে সরকার চাচ্ছে কী? জনগণের প্রত্যাশা ছিল একটি জাতীয় নির্বাচন। সেটার দেখা নেই গত সাত মাসে। তিনি বলেন, এক-এগারো পরিস্থিতি করে অতীতে কেউ সফল হয়নি। তারেক রহমানকে মাইনাস করার চক্রান্ত সফল হয়নি। এখনো কেউ সে চক্রান্ত করার চেষ্টা করা হলে আবারও মাঠে নামা হবে। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। অনির্বাচিত সরকার, গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত হোসেন। এসময় দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, আটলান্টিক মহাসাগরের মতো বড় দল বিএনপি। বিগত ১৬ বছর ধরে আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের নেতা ইলয়াস আলী, চেীধুরী আলমের মতো বহু নেতাকর্মীকে হারিয়েছি। সেই আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচন। এখন সাত মাস চলে গেছে। এখনো সেই নির্বাচনের দেখা নেই। এখন জনগণ সুখে নেই। সম্প্রতি ভোজ্যতেলেলে দাম বাড়ানো হয়েছে, পেঁয়াজের দামও বেড়েছে। জনগণের কষ্ট লাঘব করতে হবে। তিনি বলেন, এক-এগারো পরিস্থিতি করে অতীতে কেউ সফল হতে পারেনি। জনগণ থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করতে পারেনি কেউ। আমাদের সমমনা দলকে শক্তিশালী করতে হবে। সরকারকে বলবো, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করুন।
ভারত প্রসঙ্গে তিনি বলেন, আপনারা বন্ধুর মতো থাকুন, সীমান্তে গুলি বন্ধ করুন, পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেন। হাজার হাজার মানুষের খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে অবহেলা করবেন না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও