• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৩

প্রভাত রিপোর্ট / ৩০৬ বার
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, কচুয়া: বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নিহত হয়েছে। এ সময় সিয়াম গাজীর বাবা মজিবর রহমান গাজী (৫০) ইজিবাইক চালক বাপ্পী (৩০) ও রশিদ খান (৭৫) আহত হয়। শনিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বলভদ্রপুর বালিয়াডাঙ্গা/সাহাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গাজী তেলীগাতী গ্রামের মজিবর রহমান গাজীর ছেলে। স্থানীয়রা জানায়, রাস্তার পাশে একটি ট্রাক আগের থেকে থামানো ছিলো। যার ফলে ইজি বাইক ও যাত্রীবাহী বাস কেই কাউকে দেখতে পায়নি। পাশ কাটিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মোরেলগঞ্জের মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ তোমেজ উদ্দিন এ তথ্য নিশ্চিত বলেন, মজিবর রহমান গাজী তার এক নিকট আত্মীয়ে মৃত্যুর সংবাদে মোরেলগঞ্জের তেলীগাতী থেকে ইজিবাইক ভাড়া করে পিরোজপুর যাচ্ছিল। ইজিবাইকটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাহাবাড়ী এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে সে খানে সিয়াম গাজী মারা যান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও