• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

মেয়ের প্রেমের কথা শুনলে অজয় বন্দুক তুলবে : কাজল

প্রভাত রিপোর্ট / ১২৯ বার
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন: বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের একমাত্র মেয়ে নাইসা দেবগন। এখনও ইন্ডাস্ট্রিতে পা রাখেননি তিনি, তবে ব্যক্তিজীবন উপভোগ করতেই ব্যস্ত থাকেন এই স্টারকিড। প্রায়ই বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের রেস্তোরাঁ থেকে ডিনার পার্টি থেকে বের হতে দেখা যায় নাইসাকে। আর তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা-সমালোচনাও কম হয় না। তবে কাজল জানালেন, কন্যা নাইসা তাদের বাধ্যগত সন্তান। যেমন প্রেমের বিষয়ে পরামর্শ নিতে নাকি মায়ের কাছেই আসে সে; বাবাকে এসব বলতে নাকি একদমই ভয় পান। কারণ, মেয়ের প্রেমের কথা শুনলে নাকি অজয় বন্দুকও তুলতে পারেন!
এক সাক্ষাৎকারে মেয়ের সম্পর্কে কাজল বলেন, ‘আমি নিশ্চিত, নাইসা কখনোই ওর বাবার কাছে প্রেমিক বা প্রেম নিয়ে কোনো কথা বলতে যাবে না। এসব শুনলে হয়ত অজয় হাতে বন্দুক তুলে নিয়ে প্রশ্ন করবে, ‘ছেলেটা কোথায়? এখনই ছেলেটাকে সামনে নিয়ে এসো।’ তবে পুত্র যুগ আবার বাবার সঙ্গে বেশি স্বচ্ছন্দ। অজয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলে নাকি তার সঙ্গেই প্রেম সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও