• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

ঝুট ব্যবসা দখলে নিতে গুলি, বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ২২৭ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা,সাভার : সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখল নিয়ে জিয়া দেওয়ান ও মামুন নামে স্থানীয় দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব চলছিল। কারখানার সামনে বাগবিতণ্ডার এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান। পরে পালিয়ে যান তিনি। ঘটনার ২ দিন পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশ। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রটিও। রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
গ্রেফতার জিয়া দেওয়ান (৪০) আশুলিয়ার জিরাব এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে। তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাব এলাকার এসএএস প্যাকেজিং কারখানার ওয়েস্টেজ কার্টন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে ২ রাউন্ড ফাঁকা গুলি চালান জিয়া দেওয়ান। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি।
১৬ এপ্রিল বিকেলে গাজীপুর জেলার পুবাইল থানাধীন খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাব এলাকার দেওয়ানবাড়ি পারিবারিক কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, জিয়া দেওয়ানকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
এসময় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও