• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের স্মারকলিপি প্রদান

প্রভাত রিপোর্ট / ২৩৩ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মো:রেজাউল করিম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে একযোগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্মারকলিপি প্রদানত্তোর এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক ঐক্যজোটের নেতারা বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮/০১/২০২৫ ইং সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব। কিন্তু ঘোষণার পর অদ্যাবধি জাতীয়করণসহ ৬ দফা দাবি কার্যত বাস্তবায়নের উদ্যোগ নিলেও তা অজানা কারণে থমকে আছে। বিদ্যমান পরিস্থিতিতে চরম বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর প্রতি প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার একান্ত সুদৃষ্টি কামনা করছেন শিক্ষকরা। দাবিসমূহ- ১. ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা টিচার্স ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন ২. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিষ্ট্রেশন স্থগিত আদেশ-২০০৮ প্রত্যাহার ৩. রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন মাদ্রাসা গুলোকে মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ ৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা নীতিমালা-২০২৫ অনুমোদনকরণ ৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক পদ অনুমোদনকরণ ৬. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-ইবতেদায়ী শ্রেণী খোলা ও অনুমোদনকরণ। মানববন্ধনে ঠাকুরগাঁও জেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ অংশ নেন। শেষে ঠাকুরগাঁও জেলা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব আব্দুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও