• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

আজিজুল তামিমের নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রভাত রিপোর্ট / ২২৪ বার
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: পবিত্র ঈদুল ফিতর শেষেই জাতীয় পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ নারী ও যুব টাইগারদের ব্যস্ততা শুরু হয়েছিল। এরই মাঝে চলতি মাসে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ এপ্রিল থেকে। লঙ্কানদের মাটিতে হতে যাওয়া এই সিরিজের জন্য ২১ এপ্রিল ঢাকা ছাড়বে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই সিরিজের জন্য গতকাল (শনিবার) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে যথারীতি নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল তামিমকে। এ ছাড়া দলে রয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল ও কালাম সিদ্দিকি অ্যালিনরা। ১৫ সদস্যের এই দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রয়েছেন ৫ জন। এর আগে গত ৬-১৯ এপ্রিল পর্যন্ত রাজশাহীতে যুব ক্রিকেটারদের ক্যাম্প অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে ২৪ এপ্রিল ওয়ার্মআপ ম্যাচ খেলবে দুই দল। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে হাম্বানটোটায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার। স্ট্যান্ডবাই- রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও