• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে: কেয়া পযেল

প্রভাত রিপোর্ট / ১৮৭ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : ছোট পর্দার অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। এবার ঈদে মুক্তি পেয়েছিল ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘বান্টির বিয়ে’। নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায়। তবে এই নাটকের শুটিং সেট থেকে খোশগল্পে মেতে উঠেছিলেন কেয়া পায়েল। এ সময় নাটকের কনে চরিত্রে থাকা কস্টিউমে দেখা যায় তাকে, মজার ছলে ছলে বলেন নানা কথা। তারই একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল। এ সময় কেয়াকে বলতে শোনা যায়, ‘আমাকে অনেকেই বল, আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। ইভেন আমি যেই কাজগুলো করেছি, লাইট মেকআপ এ, ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে।’
বয়স ও বয়সের ছাপ প্রসঙ্গে অভিনেত্রী মজা করে বলেন, ‘আমার বয়স ১২ তেই ঠেকে আছে। এরপর আর বাড়ে নাই বোধহয়। মানে বয়স যতোই বাড়ুক, মনের দিক থেকে আমি আসলে মনে করি আমার বয়স এখনও ১২, ওই ছোটবেলার পায়েলই আছি। বিয়ে প্রসঙ্গে পায়েল বলেন, ‘ওই স্বপ্ন তো দেখাই হয়। বউ সাজব, আমার বিয়েতে নাচব, আমি কি কাঁদব নাকি কাঁদব না, নানান কিছু ভাবা হয় আসলে। এটা প্রতিটা মেয়ের জন্যই স্বপ্ন, এটি নিয়ে সবাই ভাবে- ওই জিনিসটাই হয় মাঝে মাঝে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও