• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

এবার আমির খানের সিতারে জামিন পার হাসাবে

প্রভাত রিপোর্ট / ২৬২ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : ২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘তারে জামিন পার’। ছোটদের নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি মন জিতে নিয়েছিল সবার। ২০ বছর পরও এই সিনেমা নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা দেখা যায়। এবার মুক্তি পেতে চলেছে সেই সিনেমার সিক্যুয়েল, ‘সিতারে জামিন পার’। সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান এবং দর্শিল সাফারি অভিনয় করলেও সিনেমার গল্প এবং চরিত্র অনেকটাই আলাদা হবে বলে জানা গেছে। এই সিনেমায় বহু বছর পর অভিনয় করবেন জেনেলিয়াও। তবে এই সিনেমাটি মানুষকে আগের মতো কাঁদাবে না, বরং হাসাবে।
সম্প্রতি সিনেমার গল্প এবং চরিত্র নিয়ে কিছু তথ্য দিয়েছেন আমির খান। নায়ক বলেন, ‘এখন আমি সিতারে জামিন পার সিনেমা নিয়ে ব্যস্ত। প্রতিদ্বন্দ্বী মানুষের গল্প আরও একবার আপনারা দেখতে পাবেন এই সিনেমায়। আমির বলেন, ‘তারে জামিন পার যেমন আপনাদের কাঁদিয়েছে, এই ছবিটি আপনাদের হাসাবে। ছবিটি কমেডির মোড়কে তৈরি করা হয়েছে, কিন্তু দুটি সিনেমা থিম এক। তবে আমার চরিত্রে কিছু পরিবর্তন এসেছে। যেমন নিকুম্ব এখানে গুলশান।’
অভিনেতা বলেন, নিকুম্ব একজন সংবেদনশীল ব্যক্তি ছিলেন কিন্তু এই ছবিটা আমার চরিত্রের নাম গুলশান। এই ছবির ব্যক্তিত্ব নিকুম্বের একেবারেই বিপরীত। সে ভীষণ অভদ্র, সকলের সঙ্গে ঝগড়া করে, সকলকে অপমান করে। বাড়িতে স্ত্রী এবং মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না।
চরিত্র নিয়ে অভিনেতা আরও বলেন, গুলশান একজন বাস্কেটবল কোচ। সে নিজের সিনিয়র কোচকে পর্যন্ত মারধর করে। তবে এটি সে ইচ্ছাকৃতভাবে করে না, তার ভেতরে অনেক সমস্যা রয়েছে। গল্প যত এগোবে ততো এর সমাধান হতে থাকবে। কীভাবে এই পরিবর্তন ঘটবে সেটাই শেখার।
প্রসঙ্গত, ‘সিতারে জামিন পার’ ছবিটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’ – এর রিমেক। এই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। আপাতত ছবির কাজ নিয়ে ব্যস্ত কলাকুশলীরা। ছবি মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে আগামী বছরেই ছবিটি মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও