• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

রোহিত শেট্টির হোয়াই সো সিরিয়াস ছবিতে অভিনয় করবেন যীশু

প্রভাত রিপোর্ট / ১৮২ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : বাংলা নববর্ষের দিনই সুখবর দিয়েছিলেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থা চালু করেছেন এ অভিনেতা। নাম রেখেছেন ‘হোয়াই সো সিরিয়াস’। সেই সংস্থার সঙ্গে নাম জুড়েছে বলিউড পরিচালক মহেশ ভাটেরও। শুধু বাংলা নয়, যীশুর এই সংস্থা কাজ করবে বলিউডেও। এবার আরও একটি সুখবর দিলেন তিনি। ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারের সঙ্গে জুড়ে গেল যীশু সেনগুপ্তের নাম।
অভিনেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ‘রোহিত শেট্টি পিকচার্স’-এর ব্যানারে তার নাম লেখা রয়েছে। সঙ্গে লেখা, ‘অল দ্য বেস্ট বস’। এই ছবি দেখেই নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। অনেকেই বলছেন, এবার নাকি রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে দেখা যাবে যীশুকে! পরিচালক নিজেই জল্পনা উসকে দিলেও এ বিষয়ে খোলসা করেননি কিছুই। এদিকে এই বিষয়ে এখনও ‍কিছু বলেননি যীশু।
প্রসঙ্গত, যীশু-সৌরভের প্রযোজনা সংস্থার সঙ্গে নাকি জোট বাঁধতে চলেছে রোহিত শেট্টির প্রযোজনা সংস্থা। ঠিক কোন প্রোজেক্টে দুই তারকা একসঙ্গে হাত মেলাতে চলেছেন তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে যীশু ইদানীং টলিউডের পাশাপাশি নিজের অভিনয় দিয়ে বলিউডেরও নজর কেড়েছেন। সেই সঙ্গে প্রশংসা অর্জন করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও