• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রিমিয়ার লিগের শিরোপা থেকে ১ জয়ের দূরত্বে লিভারপুল

প্রভাত রিপোর্ট / ৮৫ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: লিভারপুল কবে চ্যাম্পিয়ন হবে, মাস দুয়েক ধরেই এই প্রশ্নটা ভাসছে ফুটবল দুনিয়ায়। আজ কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে সেই প্রশ্নের বিকল্প উত্তরের সংখ্যা আরও কমিয়ে এনেছে অল রেডরা। গোলের পর গোল মিস করা লিভারপুল আজ উদ্ধার পেয়েছে ৭৬ মিনিটে করা ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের গোলে। এই জয়ে নিশ্চিত হয়েছে আর একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল, ছুঁয়ে ফেলবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ শিরোপার রেকর্ড।
প্রিমিয়ার লিগে লিভারপুলের পরের ম্যাচটি আগামী রবিবার টটেনহাম হটস্পারের বিপক্ষে। অত দিন অবশ্য অপেক্ষা নাও করতে হতে পারে আর্নে স্লটের দলকে। এই বুধবার রাতে নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেলেই অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন হিসেবেই টটেনহামের বিপক্ষে খেলতে নামবে লিভারপুল। লিভারপুলের সর্বশেষ জয়ে অবনমিত হয়ে গেছে সাবেক চ্যাম্পিয়ন লেস্টার। আগামী মৌসুমে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। গত ডিসেম্বর থেকে কিং পাওয়ার স্টেডিয়ামে টানা ৯ ম্যাচ হারা লেস্টার এই কয় ম্যাচে একটি গোলও পায়নি ঘরের মাঠে। ৩৩তম ম্যাচে ২৩ হারের স্বাদ পাওয়া লেস্টারের পয়েন্ট ১৮। অবনমনে সাউদাম্পটনের সঙ্গী হলো লেস্টার। তৃতীয় দল হিসেবে অবনমিত হওয়া প্রায় নিশ্চিত ইপসউইচ টাউনের। ৩৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে দলটির। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হামের।
লিভারপুল এগিয়ে যেতে পারত ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই, মোহাম্মদ সালাহর শট পোস্টে লাগায় সেটি হয়নি। এরপর সালাহ ও দিয়োগো জোতা খুব কাছ থেকেও শুধু পোস্টে বল লাগাতে পারেন। শেষ পর্যন্ত লিভারপুলের উদ্ধারকর্তা হয়ে আসেন চোটে কাটিয়ে পাঁচ সপ্তাহ পর মাঠে নামা আলেকজান্ডার-আরনল্ড।
৭১ মিনিটে কনর ব্র্যাডলির বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল বাঁ পায়ের শটে গোল পেয়ে যান লিভারপুল ডিফেন্ডার। গোলের পর বুনো উদ্‌যাপনে মেতে শার্ট খুলে হলুদ কার্ডও দেখেছেন আলেকজান্ডার-আরনল্ড।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও