• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১২ বাংলাদেশি আটক

প্রভাত রিপোর্ট / ১৭৬ বার
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) রাতে সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন বিকেলে ও দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। বিজিবির রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীনস্থ কৈখালী ও বয়েসিং ভাসমান বিওপি (বর্ডার আউটপোস্ট) টহল দল দুটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে, কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বিওপি থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে ৮০০ মিটার বাংলাদেশের ভেতরে বকচর এলাকায় অভিযান চালিয়ে ভারতগামী অবস্থায় নারী ও শিশুসহ ১২ জনকে আটক করে।
তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, নগদ ৫০০ ভারতীয় রুপি এবং ২৪০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মংলার দক্ষিণ মালগাজী গ্রামের ইব্রাহিম সিকদারের স্ত্রী নুর নাহার (৪০), তার ছেলে রাজ সিকদার (১৪) ও মেয়ে ইশা মনি (৩), একই গ্রামের রহিদুর রহমানের মেয়ে সোহানা (৭), নাটোরের লালপুর থানার বাহাদিপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে শামীম আহমেদ (৪০) এবং একই জেলার আজগোরা গ্রামের চিত্তরঞ্জন মলিকের মেয়ে নীলা মলিক (৩২)। এর আগে একই দিন দুপুরে বয়েসিং ভাসমান বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নিজামুল হকের নেতৃত্বে বিজিবির আরেকটি টহল দল বকচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ বাংলাদেশিকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন এবং চার হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের রাজীব সরকারের ছেলে অনুপম সরকার (২৮), তার স্ত্রী পিংকি বৈরাগী (২৬) ও ছেলে দেবরাজ সরকার (৮), খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রুমি (১৮) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোছা. সুইটি ইসলাম (২২)। বিজিবি জানিয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও