• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ২১০ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দেশের প্রবাসী আওয়ামী লীগ। ২২ এপ্রিল দুপুরে ইউরোপের অন্তত ৮টি দেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশগুলোতে প্রবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২২ এপ্রিল মধ্য ইউরোপীয় সময় সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী শহর লন্ডন, বার্লিন, প্যারিস, রোম, এথেন্স, ভিয়েনা, ব্রাসেলস ও নিকোশিয়াতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূতাবাসগুলোর সামনে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
বিভিন্ন দেশের সমাবেশ থেকে বাংলাদেশের দূতাবাসগুলোতে দেওয়া স্মারকপত্রে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীর ওপরে মিথ্যা মামলা প্রত্যাহার ও আইসিটি ট্রাইব্যুনালে সব অবৈধ বিচার প্রক্রিয়া বাতিল এবং অসাংবিধানিক সরকারের পদত্যাগের দাবি করা হয়। বিভিন্ন দেশের রাজধানী শহরে বিপুল সংখ্যক প্রবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধনে আংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও