• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

দিনে ঘুমান আর রাতে কাজ করেন এ আর রাহমান

প্রভাত রিপোর্ট / ১৫১ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : উপমহাদের প্রখ্যাত ও গুণী সংগীতশিল্পী এ এর রাহমান কাজ করেন নির্দিষ্ট সময়সূচি মেনে। অন্যদের সঙ্গে তার দৈনন্দিন রুটিনের কোন মিল নেই বললেই চলে। কারণ তিনি রাতে কাজ করেন, আর দিনে ঘুমান। এমনকি তিনি ঘরের বাইরে দিনে বেরই হন না প্রয়োজন ছাড়া, বের হন রাতে। খবরটি জানিয়েছেন খোদ এ আর রাহমান। তিনি এও বলেন যে, সকালে ঘুম থেকে ওঠা তার কাছে বিরক্তিকর মনে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দিনের ব্যস্ততার তুলনায় রাতের নীরবতায় আরও ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সাথে এই কথোপকথনে রাহমান এও জানিয়েছেন যে, রাতে ঘুমানো এবং সকালে ঘুম থেকে ওঠার ‘সাধারণ’ সময়সূচি তিনি ‘একঘেয়ে’ বলে মনে করেন। এবং তিনি এর বিপরীত রুটিনই অনুসরণ করে চলেন। মুম্বাইয়ের ভারী যানজট মোকাবেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি কখনও দিনের বেলা ভ্রমণ করি না। আমি রাতের বেলা বের হই, কারণ রাতে কোন যানজট থাকে না। আমি যে কোন জায়গায় যেতে পারি। মূলত আমি রাতের পেঁচা! মাঝে মাঝে ভোরে দরগায় যাই এবং যানজট শুরু হওয়ার আগে আমি ঘুমিয়ে পড়ি। ‘তাল’ সিনেমার সময় থেকে এটা হয়ে আসছে।’ রাহমান আরও বলেন, ‘আমি আজকাল রাতে ঘুমাই। রাতে ঘুমানো এবং সকালে ঘুম থেকে ওঠা খুবই বিরক্তিকর আমার জীবনযাত্রার জন্য। আমি বলছি না যে, এটি খারাপ জিনিস। কিন্তু প্রয়োজনে এটি করতেই হয়। সেক্ষেত্রে, সাধারণত, আমি ভোর আড়াইটায় উঠে সকাল ৭টায় আবার ঘুমাতে যাই।’ সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও