• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

বাল্যবিয়ে করতে এসে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা ভারতীয় নাগরিক

প্রভাত রিপোর্ট / ১৬০ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, মিরসরাই : চট্টগ্রামের সীতাকুণ্ডে বাল্যবিয়ে করতে এসে ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। ওই যুবকের নাম সুশান্ত নাথ (৩০)। তিনি কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার চাঁদরা এলাকার পতি কান্ত নাথের ছেলে। পরে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতল এলাকায় লক্ষণ চন্দ্রনাথের বাড়িতে এ ঘটনা ঘটে। কিশোরী বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় বিয়ের মূল আয়োজনকারী ছেলের খালা দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তার খালা দিপালী বালা নাথের মাধ্যমে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লক্ষণ চন্দ্রনাথের মেয়ের সঙ্গে মঙ্গলবার রাতে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়ের বাবা-মা ও ছেলের খালা পালিয়ে যান। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তারা আসতে বাধ্য হন। এসময় বিয়ের মূল পরিকল্পনাকারী ছেলের খালা দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ের কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ দেন। এসময় ভারতীয় নাগরিক সুশান্ত নাথকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আদেশ দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তিনি বিয়ের উদ্দেশ্যে এখানে এসেছিলেন। কিন্তু দেশীয় আইন অনুযায়ী মেয়ের বিয়ের পর্যাপ্ত বয়স না হওয়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ছেলেকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার দেশে চলে যাওয়ার জন্যও আদেশ দেওয়া হয়। এছাড়াও এ বিয়ের মূল পরিকল্পনাকারী দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও