• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পা‌কিস্তানের মন্ত্রী ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি

ভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাইফ

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : চলতি বছরের জানুয়ারি মাসেই রাহুল ঢোলাকিয়া পরিচালিত পিরিয়ড ড্রামার শুটিং শুরু করবেন। যে ছবিতে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। যেখানে থাকছে চমক।
জওহরলাল নেহেরুর শাসনামলে সে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়ার রাজসূয় যজ্ঞ কীভাবে পরিচালনা করেছিলেন সেই বিষয় নিয়ে নেটফ্লিক্সের জন্য তৈরি করা হবে ছবি। তবে জানুয়ারি মাসে সাইফের উপর হামলার পর শুটিং শুরু হয়নি।
এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই পিরিয়ড ড্রামার শুটিং শুরু করবেন সাইফ। হামলার পর এই প্রথম কোনও সিনেমার শুটিং করতে চলেছেন তিনি।
আগামী কয়েক সপ্তাহ মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে এই সিনেমার শুটিং হবে। সাইফের পাশাপাশি এই পিরিয়ড ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপক দোবরিয়াল এবং প্রতীক গান্ধীকে। প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন সম্পর্কিত বইপত্র খুবই কম। ভারতের প্রথম গণতন্ত্রের উৎসব পরিচালনার দায়িত্ব ছিল সুকুমার সেন। স্বাধীনতার বছর দুয়েক বাদে ১৯৫১ সালে প্রথম গণতন্ত্রের উৎসব। এসব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা হবে এ সিনেমা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও