• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক উদ্বোধন

প্রভাত রিপোর্ট / ৩৯৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা,কক্সবাজার : কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক সার্ভিস চালু হয়েছে।এর মাধ্যমে সি-ট্রাক যুগে প্রবেশ করল কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীবাসী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম সি-ট্রাক ছেড়ে যায় মহেশখালীর উদ্দেশ্যে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এ সেবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এর আগে গত শুক্রবার নৌরুটটিতে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু করা হয়। স্থানীয়রা জানান, সি ট্রাকসেবা চালু হওয়ায় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
বিআইডব্লিউটিএ কক্সবাজার (কস্তুরাঘাট) নদীবন্দরের সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি সি-ট্রাকে করে মহেশখালীর উদ্দেশ্য রওনা করেন। আজ থেকে এই সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এই নৌপথে ৪০ থেকে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনে বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর ড.সলিমুল্লাহ খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও