• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে প্রচন্ড বন্দুকযুদ্ধ, ভারতীয় সেনা নিহত

প্রভাত রিপোর্ট / ১১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির উধমপুর জেলায় এই ঘটনা ঘটেছে।
একদিন আগেই কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবামাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মিরের উধমপুর জেলার বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী। এনডিটিভি বলছে, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাচ্ছিলেন, কারণ গোয়েন্দা তথ্যে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি ছিল বলে জানানো হয়েছিল। অভিযানের সময় দুদু-বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ লড়াই শুরু হয়।
ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) তারা জানায়: বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মির পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালানো হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতেই আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষপর্যন্ত নিহত হন।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।
এনডিটিভি বলছে, এই ঘটনা এমন সময় ঘটল যখন মাত্র একদিন আগে কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক ছিলেন। তবে এই হামলায় নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর অফিসার, একজন বিমান বাহিনীর কর্মী এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও