• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

অন্তঃসত্ত্বা কিয়ারাকে কোটি টাকার উপহার সিদ্ধার্থের

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন: বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘর আলো করতে আসছে নতুন সদস্য। এরইমধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুশি করতে দামী উপহার দিলেন হবু বাবা। কিয়ারাকে ঠিক কত দামের উপহার দিলেন সিদ্ধার্থ?
ভারতীয় গণমাধ্যমের খবর, হবু মা কিয়ারাকে একটি লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সেই গাড়ি হল টয়োটা ভেলফায়ার। বলিউডের অনেক তারকারাই এই গাড়ি ব্যবহার করেন। তাদের মধ্যে রয়েছেন অজয় ​​দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খান। জানা গেছে, এই গাড়ির দাম ১.১২ কোটি রুপি। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মা হতে চলার ঘোষণা করেন অভিনেত্রী। তবে কিয়ারা ও সিদ্ধার্থ সন্তান আসার খবর দিলেও, কবে ডেলিভারি বা প্রেগন্যান্সির কত মাস চলছে, তার কিছুই জানাননি।
শেরশাহ ছবিতে কাজ করার সময় সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কথা বলেননি তারা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও