• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রভাত রিপোর্ট / ৩০৯ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: প্রায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে মেট্রোরেল চালু হয়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, পাওয়ার ট্রিপের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ও নেটওয়ার্ক সমস্যার কারণে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এ সময় সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়, ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও