• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

হৃতিককে সুপুরুষ বলে মনে হয় না সামান্থার

প্রভাত রিপোর্ট / ২৩১ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন: বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশান। তার সৌন্দর্য হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছে। সেরা সুপুরুষের তালিকায় অনেক হলিউড স্টারকে টপকে গিয়েছেন হৃতিক। তিনি সুন্দর পুরুষ নন, এ কথা অস্বীকার করার মানুষের সংখ্যা কম। সেই কম সংখ্যক মানুষের তালিকায় নাম আছে সামান্থা রুথ প্রভুর। তার নজরে হৃতিক ততটাও সুন্দর নন। বলিউডের ‘হ্যান্ডসম হাঙ্ক’কে ১০-এ নম্বরও দিয়েছেন সামান্থা। এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল, হৃতিককে ১০-এ কত নম্বর দিতে চান তিনি।
হাসতে হাসতে সামান্থা তাকে ৭ নম্বর দিয়েছিলেন। তার পর সামান্থা বলেছিলেন, এই কথা শুনে অনেকেই হয়তো আমার উপর রেগে যাবেন। তবে আমি এটাই বলব যে, হৃতিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাকে ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না। তাহলে ১০-এ ১০ কাকে দিয়েছিলেন সামান্থা? অভিনেত্রী জানিয়েছিলেন, দক্ষিণী তারকা মহেশবাবুকে তার বেশ ভালোই দেখতে লাগে। তাকেই ১০-এ ১০ দিয়েছিলেন সামান্থা। তিনিই সামান্থার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ। সামান্থার অভিনয় দর্শকের পছন্দ। তার অনুরাগীর সংখ্যাও কম নয়। অভিনেত্রীর ব্যক্তিজীবন বরাবরই চর্চায় থাকে। ২০২১ সালে তার ডিভোর্স হয় নাগা চৈতন্যর সঙ্গে। নাগাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও