• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভোজনরসিকদের আস্থার নতুন ঠিকানা ‘নাটোর স্টার হোটেল’ বাগেরহাটে ওসমান হত্যাকান্ডে জড়িত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদল নেতার বাড়ি আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ২ জনকে কুপিয়ে জখম সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দুই শিশুসহ রামগঞ্জের একই পরিবারের ৪জনসহ নিহত ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের ভারত, পাকিস্তান, ভুটানসহ শপথে আসছেন সার্কভুক্ত ৬ দেশের প্রতিনিধি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

একটা পেয়েছেন, ট্রেবলের বাকি দুটি ট্রফিও চান ফ্লিক

প্রভাত রিপোর্ট / ২৩৯ বার
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: লিগ, কাপ এবং চ্যাম্পিয়নস লিগ—ইউরোপিয়ান ক্লাবগুলোর পরম আরাধ্য এই শিরোপা ত্রয়ী একই মৌসুমে জেতার অভিজ্ঞতা হান্সি ফ্লিকের আগেও হয়েছে। ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখকে তিনি জিতিয়েছিলেন সেই ট্রেবল।
ট্রেবল বার্সেলোনাও আগে জিতেছে, একবার নয়, দুবার। সুতরাং বলা যায়, ফ্লিক ও বার্সেলোনা দুই-ই ট্রেবল জয়ের বিশেষজ্ঞ। তো সেই ফ্লিক আর বার্সেলোনা যখন এক হলো, তখন আরেকটা ট্রেবলের আশা তো করাই যায়। বার্সেলোনা সমর্থকদের সেই আশা বিশাল ডানা মেলেছে এবার। ফ্লিকের অধীনে তিন শিরোপাই জেতার সুযোগ তৈরি হয়েছে বার্সেলোনার। তিনের মধ্যে একটা বার্সেলোনা পেয়ে গেছে গত রাতেই। কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে বার্সেলোনা স্প্যানিশ ফুটবলে রেকর্ড ৩২তমবারের মতো জিতেছে ঘরোয়া কাপ। বাকি দুটিও আসবে, এমন আশা বার্সেলোনার জার্মান কোচের। গতকাল রিয়ালকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসেই বলেছেন, ‘এখন আমরা উদ্যাপন করব। তারপর বিশ্রাম নেব। ভালো বিশ্রাম। ট্রেবল জেতার দারুণ সুযোগ আমাদের সামনে। তবে এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে।’ তার আগে প্রথম শিরোপাটা যারা নিশ্চিত করেছেন, সেই বার্সেলোনা খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁদের কোচ, ‘এ এক অসাধারণ রাত। যেভাবে ওরা ঘুরে দাঁড়িয়েছে, এটা দুর্দান্ত। আমি এই দলটা নিয়ে খুবই গর্বিত। আমাদের জন্য এটা এক অসাধারণ জয়।’
বার্সেলোনার পরের শিরোপাটা হতে পারে লা লিগার। পাঁচটা করে ম্যাচ বাকি লিগে, রিয়ালের চেয়ে বার্সা এগিয়ে ৪ পয়েন্টে। লিগে বার্সার পরের ম্যাচটা আগামী শনিবার ভায়াদোলিদের বিপক্ষে, এরপর ১১ মে রোববার আবার এল ক্লাসিকো। ওই ম্যাচেই আসলে ঠিক হয়ে যাবে বার্সার শিরোপা ভাগ্য। তবে ট্রেবলের আশা বাঁচিয়ে রাখতে হলে এর আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে জিততে হবে বার্সেলোনার। যে সেমিফাইনালের প্রথম লেগ বাংলাদেশ সময় আগামী বুধবার রাতে। ফিরতি লেগ ৬ মে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও