• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

নদীর প্রতিটি ফোঁটা পানির ওপর পাকিস্তানের অধিকার অবিচ্ছেদ্য

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: কাশ্মিরে হামলার পর পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এ বিষয়টি পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতাদেশকে “শিশুসুলভ ও অবৈধ” বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। একইসঙ্গে নদীর পানি কেউ চুরি করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি। নদীর প্রতিটি ফোঁটা পানির ওপর পাকিস্তানের অধিকার অবিচ্ছেদ্য বলেও জানিয়েছে ইসলামাবাদ। রবিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের ফেডারেল জ্বালানিমন্ত্রী সরদার আওয়াইস আহমদ খান লেঘারি ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণাকে “শিশুসুলভ, বোকামিপূর্ণ এবং অবৈধ” বলে আখ্যায়িত করেছেন। শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। এই চুক্তি কেবল পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বাতিল করা যেতে পারে; কোনও পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না।তিনি জোর দিয়ে বলেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানের নদীগুলোর প্রতিটি ফোঁটা পানির ওপর অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। ভারতের ভিত্তিহীন বক্তব্য তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে যখন ভারতের বিরুদ্ধে কানাডাসহ একাধিক দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
লেঘারি বলেন, পাকিস্তান কোনোভাবেই তার নদীর পানি অন্যায়ভাবে অন্যত্র সরিয়ে নিতে দেবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, আমাদের নদীর পানি কেউ চুরি করতে পারবে না। তিনি জানান, এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোও ইতোমধ্যে যুক্ত হয়েছে এবং সুষ্ঠু সমাধানের জন্য কাজ করছে। দেরা গাজি খান-এর গাজী ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে লেঘারি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এখনও পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি প্রতিশ্রুতি দেন, দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। এসময় তিনি পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পূর্ণ সমর্থনও জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও